Have a question? CALL US 01937-007299

Delivery Info

Img

Delivery Infomation

???? Kidz & Konna তে অর্ডার করার আগে অবশ্যই পড়ে নিন ????

প্রিয় কাস্টমার,
আমাদের Kidz & Konna পরিবারে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
অর্ডার করার আগে অনুগ্রহ করে নিচের নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন —


???? অর্ডার সংক্রান্ত নিয়মাবলীঃ

✍️ সাইজ নির্ধারণে সতর্ক থাকুন:
অর্ডার করার সময় অবশ্যই শিশুর Length, Body size ও বয়স উল্লেখ করবেন।
এই তথ্য ছাড়া অর্ডার করলে পরবর্তীতে সাইজে সমস্যা হলে Kidz & Konna দায়ী থাকবে না।

✍️ ডেলিভারি গ্রহণের সময় চেক করুন:
ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে পণ্যটি ভালোভাবে চেক করে নেবেন।
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর পণ্যে কোনো সমস্যা থাকলে তা গ্রহণযোগ্য হবে না এবং কোনো দায়-দায়িত্ব নেওয়া হবে না।

✍️ অর্ডার হোল্ড করা যাবে না:
অর্ডার কনফার্ম করার পর কোনো পার্সেল হোল্ড বা বাতিল করা যাবে না।

✍️ কুরিয়ার ও পেমেন্ট নীতিমালা:

  • যাদের কুরিয়ার সাকসেস রেট ১০০% এর নিচে, তাদের ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশে দিতে হবে।

  • যাদের সাকসেস রেট ৮০% এর নিচে, তাদেরকে সম্পূর্ণ মূল্য অগ্রিম বিকাশে পরিশোধ করতে হবে এবং COD (Cash on Delivery) এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

✍️ ড্রেস পরিবর্তন সংক্রান্ত:
একবার কোনো ড্রেস অর্ডার কনফার্ম করার পর ডেলিভারি নিয়ে সেটি পরিবর্তন বা অন্য ড্রেস নেওয়া যাবে না।
তাই নিশ্চিত হয়ে অর্ডার করুন কোন ড্রেসটি আপনি নিতে চান।

✍️ ডেলিভারি সময়:

  • ঢাকা সিটি: হাতে ন্যূনতম ২ দিন সময় রেখে অর্ডার করুন।

  • ঢাকার বাইরে: হাতে ন্যূনতম ৪ দিন সময় রেখে অর্ডার করুন।
    (প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি ব্যতীত)

✍️ প্রি-অর্ডার নীতিমালা:
আমাদের পেজে upcoming shipment সম্পর্কিত তথ্য নিয়মিত দেওয়া হয়।
আপনি চাইলে সেখান থেকে বা পেজের যেকোনো ড্রেস pre-order করতে পারেন।
এক্ষেত্রে হাতে ২০ দিন সময় রেখে অর্ডার করুন।
???? প্রি-অর্ডারের জন্য কোনো অগ্রিম অর্থ দিতে হবে না।

✍️ জরুরি বা Same Day Delivery:
ঢাকার মধ্যে Emergency Parcel / Same Day Delivery সুবিধা রয়েছে।
এক্ষেত্রে কুরিয়ার চার্জ যা আসে, তা বিকাশে অগ্রিম পরিশোধ করতে হবে।

✍️ ডেলিভারি চার্জ:

  • ঢাকা সিটি: ৯০ টাকা

  • ঢাকার বাইরে (সদর এলাকায়): ১৫০ টাকা
    আমরা সারা বাংলাদেশে Cash on Delivery সুবিধা দিয়ে থাকি।

✍️ রিটার্ন ও নন-রিসিভ নীতিমালা:
যারা অকারণে ড্রেস রিটার্ন করবেন বা অর্ডার করার পর পার্সেল গ্রহণ করবেন না,
তাদেরকে পেজ থেকে ব্লক করে দেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো সার্ভিস প্রদান করা হবে না।


???? আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি অর্ডার করতে পারেন!

???? ভিজিট করুন: [Kidz & Konna Official Website]

সবাই ভালো থাকুন ????
Kidz & Konna পরিবারের সাথে থাকুন,
ধন্যবাদ ????